অকূপ্যা

শব্দমান : প্রমিত
রোমান : akupja
আইএএসটি : akūpyā
আইপিএ : ɔkupdʒa
উচ্চারণ : অকূপ্যা
শব্দ শ্রেণী : তৎসম
ভাষা : সংস্কৃত
বিশ্লেষণ : অ + ক + ঊ + প্ + য + আ

বিশেষ্য

১.
[স্ত্রীলিঙ্গ]

যা কুপ্য নয়; কূপ্যা নয় এমন; কূপ বা গর্তের সঙ্গে সম্পর্কহীন; যা কূপে পাওয়া যায় না।

২.
সোনা; রূপা।

ব্যুৎপত্তি

সংস্কৃত ন + কুপ্য + আ; নঞ্ তৎপুরুষ সমাস।

টীকা

অকুপ্য (ক্লীবলিঙ্গ) ন-কুপ্য, নঞ্-তৎপুরুষ সমাস। স্বর্ণ; রৌপ্য। ন-গুপ-ক্যপ্। পাণিনির সূত্র মতে, “রাজসূয় সূর্য্যামৃষোদ্য রূপ্য কুপ্য কৃষ্টপচ্যা-ব্যাথাঃ।” (৩.১.১১৪)। ভট্টোজীদীক্ষিতের ব্যাখ্যায়— এতে সপ্তক্যবন্তা নিপাত্যন্তে। গুপেরাদেঃ কুত্ত্বঞ্চ সংজ্ঞায়াম্। সুবর্ণরজতভিন্নং ধনং কুপ্যম্। গোপ্যমন্যৎ।” অর্থাৎ রাজসূয়, সূর্য, মৃষোদ্য, রূপ্য, কুপ্য, কৃষ্টপচ্যা এবং ব্যাথা— এই সাতটি শব্দ ‘ক্যপ্’ প্রত্যয়ান্ত হিসেবে নিপাতনে সিদ্ধ হয়েছে। সংজ্ঞা বোঝাতে ‘গুপ্’ ধাতুর আদ্যাক্ষরের (গ-এর) ‘ক’-ত্ব (ক-এ পরিবর্তন) হয়। সুবর্ণ ও রজত (সোনা ও রূপা) থেকে ভিন্ন ধনকে ‘কুপ্য’ বলা হয়। অন্যটি (অর্থাৎ অন্য ক্ষেত্রে) ‘গোপ্য’ হয়।