অকুলি

শব্দমান : প্রমিত
রোমান : akuli
আইএএসটি : akuli
আইপিএ : ɔkuli
উচ্চারণ : অকুলি
শব্দ শ্রেণী : তৎসম
ভাষা : সংস্কৃত
বিশ্লেষণ : অ + ক + উ + ল + ই

বিশেষ্য

১.
[পৌরাণিক] অসুরদের একজন পুরোহিতের নাম। শতপথ ব্রাহ্মণে অকুলিকে নিয়ে একটি গল্প আছে। মনুর একটি ষাঁড় ছিল। ষাঁড়টি গর্জন করলেই অসুর ও রাক্ষসেরা মারা যেত। দৈত্যগুরু কিলাত ও অকুলি বুঝতে পারলেন, এভাবে চলতে থাকলে অসুরদের আর রক্ষা নেই। তাই তাঁরা ষাঁড়টিকে মেরে ফেলার পরিকল্পনা করলেন। একদিন তাঁরা মনুকে বললেন, ‘আপনার পূজার জন্য আমরা একটি বলি দিতে চাই।’ মনু তাঁদের প্রস্তাবে রাজি হলেন। তখন অসুরেরা মনুর সেই ষাঁড়টিকে এনে বলি দিল। ষাঁড়টি মারা গেল, কিন্তু তার গর্জনের ভয়ংকর প্রভাব থেকে অসুরেরা রেহাই পেল না। সেই গর্জন এবার মনুর স্ত্রী মনায়ীর শরীরে প্রবেশ করল। মনায়ী কথা বললেই অসুরেরা মারা যেতে লাগল। এবার কিলাত ও অকুলি মনায়ীকে বলি দেওয়ার পরিকল্পনা করলেন। মনু তাতেও সম্মতি দিলেন। কিন্তু তাতেও সেই গর্জনের প্রভাব দূর হলো না। এবার তা যজ্ঞ ও যজ্ঞের পাত্রে প্রবেশ করল। — শতপথ ব্রাহ্মণ, ১.৪.১.৪।