অকুণ্ঠিত
শব্দমান : প্রমিত
রোমান : akunthit
আইএএসটি : akuṇṭhita
আইপিএ : ɔkunʈʰit̪
উচ্চারণ : অকুণ্ঠিত
শব্দ শ্রেণী : তৎসম
ভাষা : সংস্কৃত
বিশ্লেষণ : অ + ক + উ + ণ্ + ঠ + ই + ত
বিশেষণ
১.
অপ্রতিহত; অব্যাহত; অপ্রতিবন্ধ; অসংকুচিত, সংকোচ বা কুণ্ঠা নেই এমন, কুণ্ঠাহীন; অকুণ্ঠ।
২.
স্পষ্ট; স্ফুট।
৩.
অকাতর (অকুণ্ঠিত স্বীকারোক্তি, তিনি দানে অকুণ্ঠ)।
৪.
(বাংলায়) অসঙ্কুচিত; অলজ্জিত; সর্বত্র প্রসরণশীল; অপ্রতিহত।
৫.
অক্ষুব্ধ; অবিষণ্ণ।
৬.
অক্ষুণ্ণ; অখণ্ডিত; পরিপলিত।
প্রয়োগ
বিশেষণ
- ১.অক্ষুণ্ণ – যত অধিকার, সম্পূর্ণ সঁপিয়া দিব তোমার চরণে, অকুণ্ঠিত রাখি তারে বিপদে। – সঙ্কল্প ও স্বদেশ, রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যুৎপত্তি
সংস্কৃত ন + কুণ্ঠিত।