অকুআৎ
শব্দমান : অপ্রচলিত
বিকল্প বানান : ওয়াকিয়া
বিকল্প বানান : ওয়াকেয়া
রোমান : akuat
আইএএসটি : akuāt
আইপিএ : ɔkuat̪
উচ্চারণ : অকুআৎ
শব্দ শ্রেণী : বিদেশী
ভাষা : আরবি
বিশ্লেষণ : অ + ক + উ + আ + ৎ
বিশেষ্য
১.
দুষ্ক্রিয়াসমূহ; অপরাধসমূহ; অপকর্মসমূহ (Misdeeds)।
২.
ঘটনা বা ঘটনাবলি; বিশেষত খুন, মারপিট, চুরি, ডাকাতি প্রভৃতি অপরাধমূলক ঘটনা (Occurrences; Incidents)।
৩.
ঘটনাবলি-সংক্রান্ত বিবরণ; কাহিনি; গল্প; বৃত্তান্ত; লোককথা (Narratives; Stories; Tales)।
ব্যুৎপত্তি
আরবি ওয়াকিআ‘ (واقعة)-এর বহুবচন ওয়াকায়ি‘ (وقائع)।