অকীর্তি

শব্দমান : প্রমিত
বিকল্প বানান : অকীর্ত্তি (অপ্রমিত)
রোমান : akirti
আইএএসটি : akīrti
আইপিএ : ɔkirt̪i
উচ্চারণ : অকীর্তি
শব্দ শ্রেণী : তৎসম
ভাষা : সংস্কৃত
ধাতু : কৄ
বিশ্লেষণ : অ + ক + ঈ + র্ + ত + ই

বিশেষ্য

১.
কীর্তিবিরোধী; অখ্যাতি; অযশ; নিন্দা; দুর্নাম; অপকীর্তি; অপবাদ; বদনাম।

প্রয়োগ

বিশেষ্য

  1. ১.
    অযশ – স্বধর্ম্ম ও কীর্ত্তি ত্যাগ করায় পাপ প্রাপ্ত হইবে, পরন্তু লোকে তোমার অক্ষয় অকীর্ত্তি ঘোষণা করিবে; মানী ব্যক্তির অকীর্ত্তি মরণ অপেক্ষাও অধিক হয়। – গীতা (আর্য্যমিশন)

ব্যুৎপত্তি

সংস্কৃত ন + √কৄ + ক্তিন্। স্ত্রীলিঙ্গ। নঞ্ তৎপুরুষ সমাস।