অকালবোধন
শব্দমান : প্রমিত
রোমান : akalabodhan
আইএএসটি : akālabodhana
আইপিএ : ɔkalɔbod̪ʱon
উচ্চারণ : অকালবোধন
শব্দ শ্রেণী : তৎসম
ভাষা : সংস্কৃত
বিশ্লেষণ : অ + ক + আ + ল + ব + ও + ধ + ন
সংজ্ঞা
রাবণবধের উদ্দেশ্যে শক্তিলাভের জন্য শ্রীরামচন্দ্র অকালে অর্থাৎ বসন্তকালের পরিবর্তে শরৎকালে দেবীর যে বোধন করেন।
বিশেষ্য
১.
অসময়ের প্রবোধন বা জাগরণ; অসাময়িক বোধন; অসময়ের বোধন; অসময়ে দেবীর জাগরণার্থ বিহিত অনুষ্টান বা পূজা; পূজার উদ্দেশ্যে অসময়ে দুর্গাদেবীর নিদ্রাভঙ্গকরণ ও আরাধনা।
প্রয়োগ
বিশেষ্য
- ১.অসময়ের বোধন বা পূজা – বিধি কন বিধি আচে চণ্ডী-আরাধনে। হইবে রাবণবধ অকালবোধনে। – রামায়ণ, কৃত্তিবাস
ব্যুৎপত্তি
সংস্কৃত অকাল + বোধন।