অকালজ

শব্দমান : প্রমিত
বিকল্প বানান : অকালজাত (অপ্রমিত)
রোমান : akalaj
আইএএসটি : akālaja
আইপিএ : ɔkalɔdʒ
উচ্চারণ : অকালজ
শব্দ শ্রেণী : তৎসম
ভাষা : সংস্কৃত
বিশ্লেষণ : অ + ক + আ + ল + জ

বিশেষণ

১.
অসময়ে উৎপন্ন; অসাময়িক; অপূর্ণকালজাত; untimely.
২.
[স্ত্রীলিঙ্গ] অকালজা, অকালজাতা।

ব্যুৎপত্তি

সংস্কৃত, অকাল (অপূর্ণ কালে) √জ + অ (ড)-ক; ... জাত।

টীকা

সপ্তম্যাং জনের্ডঃ—পাণিনি ৩.২.৯৭। সপ্তমী বিভক্তিযুক্ত পদের পরে ‘জন্’ ধাতু থাকলে ওই ধাতুর উত্তর ‘ড’ প্রত্যয় হয়। যেমন— মনসি জায়তে; অর্থাৎ মনে জন্মে যে। পঙ্কে জায়তে; অর্থাৎ পঙ্কে বা কাদায় জন্মে যে।