অকার্যক্ষম
শব্দমান : প্রমিত
বিকল্প বানান : অকার্য্যক্ষম (অপ্রমিত)
রোমান : akarjaksham
আইএএসটি : akāryakṣama
আইপিএ : ɔkardʒɔkʃom
উচ্চারণ : অকার্যক্ষম
শব্দ শ্রেণী : তৎসম
ভাষা : সংস্কৃত
বিশ্লেষণ : অ + ক + আ + র্ + য + ক্ + ষ + ম
বিশেষণ
১.
মন্দ বা অনুচিত কাজ করিতে সমর্থ; খারাপ কাজে পটু; কুকর্মা।
২.
যে কর্ম করিতে অক্ষম; অপটু।
ব্যুৎপত্তি
- প্রথম অর্থে—অ + কার্য + ক্ষম। ‘ক্ষম’ অর্থ সমর্থ বা সামর্থ্যবান। অর্থাৎ যে অকার্য বা মন্দ কাজ করিতে সক্ষম— বহুব্রীহি সমাস।
- দ্বিতীয় অর্থে—ন + কার্যক্ষম। অর্থাৎ যে কার্যক্ষম নহে; কর্ম করিতে অক্ষম বা অপটু। নঞর্থক তৎপুরুষ।