অকারণ
শব্দমান : প্রমিত
রোমান : akaran
আইএএসটি : akāraṇa
আইপিএ : ɔkarɔn
উচ্চারণ : অকারণ
শব্দ শ্রেণী : তৎসম
ভাষা : সংস্কৃত
বিশ্লেষণ : অ + ক + আ + র + ণ
বিশেষণ
১.
কারণশূন্য; উদ্দেশ্যবিহীন; অহেতুক; অহৈতুক; অনিমিত্তক; উদ্দেশ্যহীন; হেতুহীন।
২.
অকর্তব্য।
ক্রিয়াবিশেষণ
১.
বিনা কারণে; নিষ্প্রয়োজনে।
২.
অনর্থক; নিরর্থক; বৃথা; নিষ্প্রয়োজন; কারণশূন্য; কারণহীন।
প্রয়োগ
বিশেষণ
- ১.অকর্তব্য – অকারণ হইলে জীবন হারাইবি। – গোবিন্দ-গীত
- ২.অহেতুক – শুধু অকারণ পুলকে ক্ষণিকের গান গা রে আজি প্রাণ। – রবীন্দ্রনাথ ঠাকুর
ক্রিয়াবিশেষণ
- ১.অনর্থক – অকারণ ধরি এ আজানু-বাহু-দণ্ড। অকারণ ধরি আমি ধনুক প্রচণ্ড। – মহাভারত, কৃত্তিবাস
- ২.অপ্রয়োজনে – নতুবা আপনি, অকারণে অথবা সামান্য কারণে, আর্য্যাকে বিসর্জ্জন দিবেন ইহা কার মনে ছিল। – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ব্যুৎপত্তি
সংস্কৃত, ন = অ + কারণ।