অকায়

শব্দমান : প্রমিত
রোমান : akay
আইএএসটি : akāẏa
আইপিএ : ɔkae̯
উচ্চারণ : অকায়
শব্দ শ্রেণী : তৎসম
ভাষা : সংস্কৃত
বিশ্লেষণ : অ + ক + আ + য়

বিশেষ্য

১.
পরমাত্মা।
২.
রাহু।

বিশেষণ

১.
কায়হীন; দেহহীন; শরীরবিহীন।

মহাভারত

[পৌরাণিক]

পুরাণমতে, সমুদ্রমন্থনকালে দৈত্য রাহু ছদ্মবেশে দেবগণের সাথে অমৃত পান করতে আরম্ভ করলে, নারায়ণ তাঁর মস্তক ছেদন করেন। অমৃত তার কণ্ঠদেশ পর্যন্ত গমন করায় রাহু অমরত্ব লাভ করেন বটে, কিন্তু তার দেহ (কায়) ও মুণ্ড (কচ) পৃথক হয়ে যায়। এই দেহহীন মস্তককে বলা হয় রাহু। আর মস্তকহীন দেহখণ্ডকে বলা হয় কেতু। সেই কারণে রাহুকে ‘অকায়’ এবং কেতুকে ‘অকচ’ বলা হয়।

ব্যুৎপত্তি

সংস্কৃত ন = অ (নাই) কায় (দেহ) যার; নাস্তি কায়ঃ শরীরং যস্য—যার কায় বা শরীর নাই, সে অকায়। বহুব্রীহি সমাস।

টীকা

‘কায়’ শব্দের ব্যুৎপত্তি—‘চীয়তেঽস্মিন্নস্থ্যাদিকমিতি’; অর্থাৎ যাহাতে অস্থি প্রভৃতি সঞ্চিত হয়। ‘নিবাস’, ‘চিতি’, ‘শরীর’ ও ‘উপসমাধান’ অর্থে ‘চি’ ধাতুর উত্তর ঘঞ্ প্রত্যয় হয় এবং ‘চি’-স্থানে ‘ক’ আদেশ হয় (পাণিনি, ৩।৩।৪১; সিদ্ধান্তকৌমুদী)।