অকাম১
শব্দমান : প্রমিত
রোমান : akam
আইএএসটি : akāma
আইপিএ : ɔkam
উচ্চারণ : অকাম
শব্দ শ্রেণী : তৎসম
ভাষা : সংস্কৃত
বিশ্লেষণ : অ + ক + আ + ম
বিশেষণ
১.
নিষ্কাম; বাসনাশূন্য; যার কামনা বা ফলানুসন্ধান নেই; কামনাহীন; ফলাসঙ্গরহিত।
২.
অনিচ্ছু; অনভিলাষী; ইচ্ছাশূন্য; ইচ্ছারহিত; ইন্দ্রিয়পরায়ণতাশূন্য।
৩.
কামহীন; স্মরবিকারশূন্য; কামাভাব; অনিচ্ছা; অনভিলাষ।
ব্যুৎপত্তি
সংস্কৃত ন = অ-কাম (কামনা); কাম নয় যা— নঞ্ তৎপুরুষ; কাম নেই যার— নঞ্ বহুব্রীহি।
অকাম২
শব্দমান : প্রমিত
রোমান : akam
আইএএসটি : akāma
আইপিএ : ɔkam
উচ্চারণ : অকাম
শব্দ শ্রেণী : তদ্ভব
ভাষা : সংস্কৃত
বিশ্লেষণ : অ + ক + আ + ম
বিশেষণ
১.
বৃথা কর্ম; নিষ্প্রয়োজনীয় কাজ।
২.
কুকাজ; কুকার্য; অকাজ।
ব্যুৎপত্তি
সংস্কৃত অকর্ম্ম > অপভ্রংশে প্রাকৃত অকম্ম > বাংলা অকাম।