অকাণ্ড

শব্দমান : প্রমিত
রোমান : akanda
আইএএসটি : akāṇḍa
আইপিএ : ɔkanɖɔ
উচ্চারণ : অকাণ্ড
শব্দ শ্রেণী : তৎসম
ভাষা : সংস্কৃত
বিশ্লেষণ : অ + ক + আ + ণ্ + ড

বিশেষ্য

১.
কাণ্ডহীন; গুঁড়িহীন; যে বৃক্ষের ডালপালা মাটি হতে গজায়, কাণ্ড থাকে না।

বিশেষণ

১.
কুকাণ্ড; অঘটনীয়।
২.
যার অবসর বা উচিত কাল নেই; অনবসর; আকস্মিক; অতর্কিত।

ব্যুৎপত্তি

সংস্কৃত ন = অ + কন্ (দীপ্তি পাওয়া) + [ড; অ = আ]।