অকল্যাণ

শব্দমান : প্রমিত
রোমান : akaljan
আইএএসটি : akalyāṇa
আইপিএ : ɔkɔldʒan
উচ্চারণ : অকল্যাণ
বিশ্লেষণ : অ + ক + ল্ + য + আ + ণ

বিশেষ্য

১.
যাতে কল্যাণ নেই; অশুভ; অমঙ্গল।
২.
অনিষ্ট; অহিত।
৩.
(নঞ্ তৎপুরুষ) যা কল্যাণবিরোধী; অশুভ; অশিব।
৪.
সংস্কৃত ন = অ-কল্যাণ (মঙ্গল); নঞ্ বহুব্রীহি— যাতে কল্যাণ নেই। নঞ্ তৎপুরুষ— নয় কল্যাণ যা। স্ত্রীলিঙ্গ, অকল্যাণী।