অকলুষা

শব্দমান : প্রমিত
রোমান : akalusha
আইএএসটি : akaluṣā
আইপিএ : ɔkoluʃa
উচ্চারণ : অকলুষা
শব্দ শ্রেণী : তৎসম
ভাষা : সংস্কৃত
বিশ্লেষণ : অ + ক + ল + উ + ষ + আ
১.
নির্দোষ; নিষ্কলুষ; কলুষতাহীন; পবিত্র; নির্মল; যার মধ্যে পাপ, মলিনতা বা কলঙ্ক নেই।

ব্যুৎপত্তি

সংস্কৃত অ + কলুষ + আ (স্ত্রীলিঙ্গ)।

প্রয়োগ

  1. ১.
    নির্দোষ – ‘যেমন সে অকলুষা শিশিরনির্মল ঊষা।’ – রবীন্দ্রনাথ ঠাকুর, ১৮৯৬