অকর্মা১
শব্দমান : প্রমিত
বিকল্প বানান : অকর্ম্মা (অপ্রমিত)
রোমান : akarma
আইএএসটি : akarmā
আইপিএ : ɔkɔrma
উচ্চারণ : অকর্মা
শব্দ শ্রেণী : তৎসম
ভাষা : সংস্কৃত
বিশ্লেষণ : অ + ক + র্ + ম + আ
বিশেষণ
১.
কোন কাজের নয় এমন; যে কোন কর্ম সম্পন্ন করতে পারে না; কোন কর্মের নয়; যে কোন কাজেই লাগে না।
২.
কর্মহীন; যার কর্ম নেই; কর্মরহিত; নির্ব্যাপার; নিষ্কর্মা।
৩.
অলস; জড়; নিরুদ্যম; জড়প্রকৃতি।
৪.
কার্যাক্ষম; অপটু; অকর্মণ্য; কর্মবিমুখ।
৫.
(ব্যাকরণ)
কর্মপদহীন; অকর্মক; যাতে কর্ম থাকে না; মোক্ষ।
৬.
পাপ বা পুণ্য কর্ম যার নেই; ফলভোগার্থ কর্মহীন।
প্রয়োগ
বিশেষণ
- ১.কর্মবিমুখ; অলস –তোমারি তুলনা তুমি চাঁদ অকর্ম্মার ধাড়ি।– দ্বিজেন্দ্রলাল রায়
- ২.পাপ-পুণ্যহীন –তনয় অকর্ম্মা থাকে, বাক্য নাহি সরে। ভোগ না সমাপ্তি হ’তে কেন সেই মরে॥– মহাভারত, কাশীদাস
পদান্তর
বিশেষ্য, অকর্মণ্য—অকর্মণ্য ব্যক্তি।
ব্যুৎপত্তি
মূল সংস্কৃত অকর্ম্মন্ প্রথমা, একবচন; বহুব্রীহি সমাস। ন = অ + কর্ম্মন্ > অকর্ম্মা > অকর্মা। গ্রাম্য অকম্মা।
অকর্মা২
শব্দমান : প্রমিত
বিকল্প বানান : অকর্ম্মা (অপ্রমিত)
রোমান : akarma
আইএএসটি : akarmā
আইপিএ : ɔkɔrma
উচ্চারণ : অকর্মা
শব্দ শ্রেণী : তৎসম
ভাষা : সংস্কৃত
বিশ্লেষণ : অ + ক + র্ + ম + আ
বিশেষণ
১.
অপকর্মকারী; নিন্দনীয় কর্মকারী; কুক্রিয়াকারী; কুকর্মকারী; অন্যায়কারী; অপ্রশস্তকর্মা; কুকর্মান্বিত; দুষ্কৃতী; স্বেচ্ছাচারী।
প্রয়োগ
বিশেষণ
- ১.অপকর্মকারী –যে মূঢ় বিয়সমত্ত, অকর্ম্মা না বুঝে তত্ত্ব, তোমা ভজিবারে করে হেলা।– জগৎমঙ্গল
ব্যুৎপত্তি
সংস্কৃত অ (অপকৃষ্ট) + কর্ম্ম + আ (কর্তৃত্বার্থে)।