অকর্মণ্যা

শব্দমান : প্রমিত
রোমান : akarmanja
আইএএসটি : akarmaṇyā
আইপিএ : ɔkɔrmɔndʒa
উচ্চারণ : অকর্মণ্যা
শব্দ শ্রেণী : তৎসম
ভাষা : সংস্কৃত
বিশ্লেষণ : অ + ক + র্ + ম + ণ্ + য + আ

বিশেষণ

১.
কর্মে অলস; কর্মবিমুখ; কর্মে অনাগ্রহী; কাজকর্মে অমনোযোগী; অকর্মণ্য।

ব্যুৎপত্তি

সংস্কৃত, অ + কর্মণ্য + আ (স্ত্রীলিঙ্গ)।

প্রয়োগ

  1. ১.
    কর্মে অলস – ‘স্ত্রীলোক শিক্ষিতা হইলে অবিনীতা, লজ্জাহীনা ও অকর্মণ্যা হয়।’ – রবীন্দ্রনাথ ঠাকুর, ১৮৮৩