অকর্তা

শব্দমান : প্রমিত
বিকল্প বানান : অকর্ত্তা
রোমান : okorta
আইএএসটি : akartā
আইপিএ : ɔkɔrt̪a
উচ্চারণ : অ-কর্-ত্-তা
শব্দ শ্রেণী : তৎসম
ভাষা : সংস্কৃত
ধাতু : কৃ
বিশ্লেষণ : অ + ক + র্ + ত + আ

বিশেষণ

১.
যে কর্তা নয় (কে কর্তা কে অকর্তা বুঝি না); কর্তৃভিন্ন; অপ্রভু।
২.
যে কিছু করে না; অকারক; কর্তৃত্বহীন।
৩.
নিষ্ক্রিয়, ক্রিয়াহীন।
৪.
অনির্মাতা।
৫.
অপ্রধান।
৬.
(ব্যাকরণে) কর্তৃকারক ভিন্ন অন্য কারক।
৭.
সাংখ্যপুরুষ।
৮.
কর্তৃভিন্ন জন; কর্তা ভিন্ন অন্যজন; সহকারী কর্তা।

ব্যুৎপত্তি

সংস্কৃত অ-কর্ত্তৃ > ন + √কৃ + তৃ; ন = অ + কর্তা।

লিঙ্গান্তর

স্ত্রীলিঙ্গ– অকর্ত্রী।