অকর্তন
শব্দমান : প্রমিত
বিকল্প বানান : অকর্ত্তন (অপ্রমিত)
রোমান : okorton
আইএএসটি : akartana
আইপিএ : ɔkɔrt̪on
উচ্চারণ : অ-কর্-তন্
শব্দ শ্রেণী : তৎসম
ভাষা : সংস্কৃত
বিশ্লেষণ : অ + ক + র্ + ত + ন
বিশেষ্য
১.
অচ্ছেদন; যে কর্তন করতে পারে না।
বিশেষণ
১.
বামন; খর্ব; ঈষৎ খর্ব।
ব্যুৎপত্তি
সংস্কৃত ন = অ + কর্ত্তন।
টীকা
খর্ব ব্যক্তি উচ্চস্থানের ফল হাত বাড়িয়ে পাড়তে পারে না, তজ্জন্য অকর্তন শব্দ দ্বারা খর্ব বা বামনকে বোঝায় (–বাচস্পত্য)।