অকম্পিত

শব্দমান : প্রমিত
রোমান : okompit
আইএএসটি : akampita
আইপিএ : ɔkompit̪
উচ্চারণ : অকম্পিত
শব্দ শ্রেণী : তৎসম
ভাষা : সংস্কৃত
বিশ্লেষণ : অ + ক + ম্ + প + ই + ত

বিশেষ্য

১.
বৌদ্ধসম্প্রদায়ের এমন এক গণাধিপতিবিশেষ, যাঁদের বুদ্ধিতে চাঞ্চল্য নেই।
২.
(নাট্যশাস্ত্র) উপদেশ, অনুসন্ধান প্রভৃতি স্থলে মস্তক কম্পিত করে ধীরগতিতে নাড়ানোর বিশেষ ভঙ্গি।
৩.
[স্ত্রীলিঙ্গ] অকম্পিতা।

বিশেষণ

১.
কম্পনরহিত; কম্পনহীন; নিশ্চল; অচঞ্চল; স্থির; অচল; দৃঢ়। প্রয়োগ– অকম্প প্রদীপশিখা, অকম্পিত কলেবর, অকম্পিত কণ্ঠ, অকম্পিত চরণ।
২.
অবিচলিত; যা বিচলিত হয়নি বা যাতে চিত্তের চাঞ্চল্য নেই। প্রয়োগ– অকম্পিত হৃদয়ে।
৩.
স্বরকম্পনরহিত; উচ্চারণের সময় স্বরে কম্পন নেই এমন।
৪.
সংকল্পে অটল; দৃঢ়প্রতিজ্ঞ; দৃঢ়াধ্যবসায়ী; ব্যবসায়পরায়ণ।

প্রয়োগ

বিশেষণ

  1. ১.
    স্বরকম্পনরহিত – স্বরান্ ব্রূয়াদবিকৃষ্টানকম্পিতান্। – ঋগ্বেদ–প্রাতিশাখ্য

ব্যুৎপত্তি

সংস্কৃত ন (নঞ্‌) = অ + কম্পিত।