অকনিষ্ঠ১

শব্দমান : প্রমিত
রোমান : okonishtho
আইএএসটি : akaniṣṭha
আইপিএ : ɔkoniʃʈʰo
উচ্চারণ : অকনিষ্ঠ
শব্দ শ্রেণী : তৎসম
ভাষা : সংস্কৃত
বিশ্লেষণ : অ + ক + ন + ই + ষ্ + ঠ

বিশেষণ

১.
যার কনিষ্ঠ নেই; কনিষ্ঠ ভ্রাতা বা কনিষ্ঠতর ব্যক্তি নেই এমন; কনিষ্ঠশূন্য।

ব্যুৎপত্তি

সংস্কৃত অ + কনিষ্ঠ; অ (নঞর্থক উপসর্গ) + কনিষ্ঠ = অকনিষ্ঠ; অর্থাৎ কনিষ্ঠ নেই এমন।

অকনিষ্ঠ২

শব্দমান : প্রমিত
রোমান : okonishtho
আইএএসটি : akaniṣṭha
আইপিএ : ɔkoniʃʈʰo
উচ্চারণ : অকনিষ্ঠ
শব্দ শ্রেণী : তৎসম
ভাষা : সংস্কৃত
বিশ্লেষণ : অ + ক + ন + ই + ষ্ + ঠ

বিশেষ্য

১.
[আলঙ্করিক] বুদ্ধদেব।

ব্যুৎপত্তি

সংস্কৃত, অক (পাপ, বেদনিন্দা বা গর্হিত কর্ম) + নিষ্ঠ (নিরত); অর্থাৎ যিনি গর্হিত কাজে নিরত।

টীকা

বৈদিক ক্রিয়াকর্মের নিন্দা করতেন বলে আক্রোশবশত বুদ্ধদেবকে এই নামে অভিহিত করা হয়েছে।