অকণ্টক
শব্দমান : প্রমিত
রোমান : okontok
আইএএসটি : akaṇṭaka
আইপিএ : ɔkɔnʈok
উচ্চারণ : অকণ্টক
শব্দ শ্রেণী : তৎসম
ভাষা : সংস্কৃত
বিশ্লেষণ : অ + ক + ণ্ + ট + ক
সংজ্ঞা
যাতে কণ্টক নেই; যার কোন কণ্টকরূপ শত্রু নেই।
বিশেষণ
১.
কণ্টকরহিত; কণ্টকহীন; নিষ্কন্টক; কাঁটাশূন্য; যাতে কণ্টক নেই।
২.
(শত্রু কণ্টক স্বরূপ ক্লেশকর বলে) শত্রুহীন; শত্রু রহিত; নিঃশত্রু; নিষ্কণ্টক; নিরাপদ; নিরুপদ্রব; নির্বিঘ্ন; কণ্টকতুল্য ক্লেশকরবস্তুহীন।
ক্রিয়াবিশেষণ
১.
অকণ্টকে।
প্রয়োগ
বিশেষণ
- ১.কাঁটাশূন্য – পথ অকণ্টক করা। অকণ্টক ভুজমৃণাল।
- ২.শত্রুহীন – স্বোপার্জিত সম্পদকে অকণ্টক রাখতে হয়।
ব্যুৎপত্তি
সংস্কৃত ন = অ-কণ্টক (কাঁটা) যাতে– বহুব্রীহি সমাস; স্ত্রীলিঙ্গ, অকণ্টকা।