অউপকারী
শব্দমান : প্রমিত
রোমান : aupakari
আইএএসটি : aupakārī
আইপিএ : ɔupɔkari
উচ্চারণ : অউপকারী
শব্দ শ্রেণী : অর্ধতৎসম
ভাষা : সংস্কৃত, বাংলা
বিশ্লেষণ : অ + উ + প + ক + আ + র + ঈ
বিশেষণ
১.
উপকার করে না এমন; অনুপকারী; অপকারী নয়, কিন্তু কোনো উপকারও করে না এমন।
২.
যা কোন কাজে বা প্রয়োজনে উপকারে আসে না; অনুপযোগী; ফলপ্রসূ নয় এমন।
৩.
যার দ্বারা কোন সুফল বা কল্যাণ সাধিত হয় না।
সমার্থক
অনুপকারী; অনুপযোগী; নিষ্ফল; ফলহীন; উপকারহীন।
বিপরীতার্থক
উপকারী; হিতকর; কল্যাণকর; উপযোগী; ফলপ্রসূ।
ব্যুৎপত্তি
বাংলা অ + সংস্কৃত উপকার + ইন্।
প্রয়োগ
- ১.‘তোমা প্রতি উপকারী কিবা অউপকারী।’ – সৈয়দ সুলতান, ১৬৫০