অইল১

  • আঞ্চলিক
  • aila
  • অইলো
  • দেশী
  • অ + ই + ল

বিশেষ্য

১.
অম্লকূচির গাছ; এর কষ লাগিয়ে চামড়া নরম, পরিস্কার ও রং করা (Tan) হয়।

অইল২

  • প্রমিত
  • ail
  • অইল
  • তদ্ভব
  • সংস্কৃত
  • অ + ই + ল

বিশেষ্য

১.
চালের ছাঁইচ।

ব্যুৎপত্তি

সংস্কৃত ৱলীক, “ৱলীক নীধ্রে পটল-প্রান্তে,”–অমরকোষ।

অইল৩

  • আঞ্চলিক (কুমিল্লা, সিলেট, নোয়াখালি)
  • হইলো
  • অ + ই + ল

ক্রিয়া

১.
হইল।

ব্যুৎপত্তি

সংস্কৃত হইল > অইল।