অইছন
- প্রাচীন
- অইছন
- দেশী
- অ + ই + ছ + ন
বিশেষণ
১.
সেইরূপ; সেইরকম; এইভাবে, সেইভাবে, সেইরূপে; ঈদৃশ; এতাদৃশ।
ক্রিয়াবিশেষণ
১.
এইভাবে; সেইভাবে; সেইরূপে; ঐসম; ঐপ্রকার; এমন; এরূপ।
ব্যুৎপত্তি
অই১+সন (সম), বৈষ্ণব-সাহিত্যে; সংস্কৃত ঈদৃশ >; অতি প্রাচীন বাংলা আইস, “আইস ভাবে; আইস সংবোহেঁ কো পতিআই” চর্যাপদ ২৯.১) আইসো। ঐছন দ্রষ্টব্য।
প্রয়োগ
বিশেষণ
- ১.তদ্রূপ – অইস সহাব। – চর্যাপদ; দোহাকোষ
ক্রিয়াবিশেষণ
- ১.ঐভাবে। – অইসন কএ বোল দহু, নিঅ সীম তেজি কহু, উছলু পয়োনিধি নীরে। – বিদ্যাপতি