অই১

  • প্রমিত
  • ওই
  • ai
  • ɔi
  • ওই
  • তদ্ভব
  • সংস্কৃত
  • অ + ই

বিশেষণ

১.
সম্মুখস্থ; পুরোবর্তী; দূরস্থ; নাতিদূরস্থ।
২.
বুদ্ধিস্থ; মনস্থিত।
৩.
সেই; তাহা; পূর্বোক্ত; তাদৃশ।
৪.
[হিন্দি ৱহ] সেই, তদভিন্ন (That very)।

সর্বনাম

১.
সম্মুখে দূরস্থ বা নাতিদূরস্থ নয়নগোচর বিয়ষ– মনুষ্যাদি; ঐ; ও; ওই।
২.
বুদ্ধিস্থ বিষয়-নির্দেশ; উহা; সে; সেই; তাহা (তা)।

ক্রিয়াবিশেষণ

১.
সম্মুখে; দূরে; নাতিদূরে; পুরোভাগে।
২.
দূরশ্রুত ধ্বনির নির্দেশ।
৩.
দূরস্থ দৃশ্যনির্দেশ।

অব্যয়

১.
বিস্মৃত বিষয়ের হঠাৎ স্মরণে।
২.
রোষে।
৩.
পুরোভাগে; ইন্দ্রিয় গোচরে; সম্মুখে।
৪.
ওখানে; যথায় বিরাজ করছে ঠিক সেই স্থানে।
৫.
অদূরে।
৬.
দূরে।
৭.
অনন্য; নির্দিষ্ট।
৮.
উক্ত; উল্লিখিত।
৯.
স্মরণ সূচক।
১০.
দোষ বা ভয় প্রর্দশন সূচক। উচ্চারণ সাদৃশ্য হেতু ‘অই’ স্থলে পদ্যে ‘ওই’ সংক্ষেপে ‘ও’ এবং ‘ঐ; [ঐ, ও, ওই দ্রষ্টব্য] ব্রজবুলি, প্রাচীন বৈষ্ণব-সাহিত্য, ‘অই’ স্থলেও ‘ও’ এবং ‘উহ’। “উহ রসময়ী ইহ রসিক-শিরোমণি,”–জ্ঞানদাস। “ও নব জলধর অঙ্গ। ইহথির বিজুরী তরঙ্গ।”–গোবিন্দ দাস।

ব্যুৎপত্তি

  1. সংস্কৃত, অদস্ প্রথমা, বহু বচন–অমী = প্রাকৃত, অঈ; বৌদ্ধ বাংলায় অই (চর্যাপদ ২৬.২) = আধুনিক বাংলা অই (পদ্যে ও সঙ্গীতে) = ঐ (গদ্যে এবং ছন্দার্থে পদ্যে)। – বাঙ্গালা ভাষার অভিধান, জ্ঞানেন্দ্রমোহন দাস।

  2. সংস্কৃত অসৌ > প্রাকৃত অহ (হে), অপভ্রংশ প্রাকৃত–ওই (প্রথমা বহুবচন), > বাংলা (ই-আগমে ‘অহি’) অই; হিন্দি ৱহ; মৈথিলি ওহি; আই–এই (চ)। – বঙ্গীয় শব্দকোষ, হরিচরণ বন্দ্যোপাধ্যায়।

প্রয়োগ

বিশেষণ

  1. ১.

    সকল অর্পিনু মুঞি অই শ্রীচরণে ভক্তমালগ্রন্থ।

    অই ঠাকুরের কেশ শোভে নানা ফুলে॥

    – চৈতন্যভাগবত
  2. ২.
    সম্মুখস্থ –

    রাম কৃষ্ণ দুই ভাই ক্ষুধায় আকুল।

    ধেনু চরায়ে অই কাননে অদূর॥

    – শ্রীকৃষ্ণমঙ্গল
  3. ৩.
    সেই; তাহা; পূর্বোক্ত; তাদৃশ – আট দিগে ভাল বর চাহে লক্ষপতি। অবিরত অই চিন্তা স্থির নহে মতি॥ – কবিকঙ্কন চণ্ডী
  4. ৪.
    সেই; তাহা; পূর্বোক্ত; তাদৃশ – উহারি হাতে রাঙ্গা শাঁখা অই বরণে গোরী – কবিকঙ্কন চণ্ডী
  5. ৫.
    সেই; তাহা; পূর্বোক্ত; তাদৃশ – চাঁপায়ে প্রভুর আজ্ঞা সদা মনে অই। – শ্রীধর্ম্মমঙ্গল

সর্বনাম

  1. ১.
    ওই – অই কি জানে স্ত্রী কলা – কবিকঙ্কণ চণ্ডী
  2. ২.
    তা; সেই – অই জিয়া থাক সই – কবিকঙ্কণ
  3. ৩.
    নাতিদূরে – দুর্জয় গড় অই। বকুল তলায় বসিয়া অই। কালিকা আকাশে অই। – ভারতচন্দ্র রায়গুণাকর
  4. ৪.
    সম্মুখে – অই দেখ গান করে নারী পতিহীনা : অই দেখ নৃত্য করে হাতে অস্ত্র ধরি। – মহাভারত, কাশীদাস
  5. ৫.
    সেই – অভাগীর ভাড়া অই : অন্ধার মাণিক অই। – শ্রীধর্ম্মমঙ্গল

ক্রিয়াবিশেষণ

  1. ১.
    ওই – নিশি অন্ত জেনে ডাকিছে অই কোকিলে। – রামনিধি দত্ত
  2. ২.
    দূরবর্তী – অই কুহরিল পিক ললিত উচ্ছ্বাসে। – হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
  3. ৩.
    দূরশ্রুত – অই শুন অই শুন ভেরীর আওয়াজ। – রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
  4. ৪.
    দূরস্থ দৃশ্যনির্দেশ – অই যে অবনীতলে, পরশমাণিক জ্বলে, বিধাতা-নির্ম্মিত চারু মানব-নয়ন। – হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
  5. ৫.
    দূরে – শারি কহে কই তব তমালিকা কই। শুক বলে অই দেখ ডালে বসে অই॥ – বাসবদত্তা

অব্যয়

  1. ১.
    ওখানে – অই শশী অই খানে, এই স্থানে দুইজনে – হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
  2. ২.
    বিস্মৃতি স্মরণ – অই যা, তাড়াতাড়িতে সব ভুলেছি।
  3. ৩.
    রোষে; রাগে – অই! আবার সেই কথা, মারব!
  4. ৪.
    সম্মুখে – অই যে জগৎ জাগে, স্বদেশ অনুরাগে। – বিশারদ
  1. ১.
    ওই – কে রমনী অই পথে পথে গাই – হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
  2. ২.
    ওই – ভারতের “গ্রীন্-উইচ্” অই আগেরকার
  3. ৩.
    বুদ্ধিস্থ; মনস্থিত – ভগবান্ নিত্য যেন তেন অই শক্তি – দুর্গাপঞ্চরাত্রি, কাশীবিলাস বন্দ্যোপাধ্যায়
  4. ৪.
    বুদ্ধিস্থ; মনস্থিত – অই মম তপ, অই মম জপ – স্বপ্নপ্রয়াণ, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর

অই২

  • অপ্রচলিত
  • তদ্ভব
  • সংস্কৃত
  • অ + ই

ক্রিয়া-বিভক্তি

কর্তৃবাচ্যে বর্তমান কালে প্রথম পুরুষের ক্রিয়ার বিভক্তি।

ব্যুৎপত্তি

সংস্কৃত (আগম) অ + তি (লট্) > প্রাকৃত অ + ই = অই, যেমন সংস্কৃত ভৱতি > প্রাকৃত হৱই (সিদ্ধহেমচন্দ্র, শঙ্কর পাণ্ডুরঙ্গ পণ্ডিত সম্পাদিত); অপ্রচলিত।

প্রয়োগ

  1. ১.
    অগ্নিরে দহিলে পিণ্ড হুবই যে ধূলি; দেবী কি শীতল ভোগ দিঅই বহুত : গুরুর আজ্ঞএ মোক্ষ হুঅই পিণ্ডকু। – বঙ্গসাহিত্য-পরিচয়