অংহ্রিস্কন্ধ
শব্দমান : প্রমিত
রোমান : onghriskondho
আইএএসটি : aṃhriskandha
আইপিএ : ɔŋɦriʃkɔnd̪ʱo
উচ্চারণ : অংহ্রিস্কন্ধ
শব্দ শ্রেণী : তৎসম
ভাষা : সংস্কৃত
বিশ্লেষণ : অ + ং + হ্ + র + ই + স্ + ক + ন্ + ধ
বিশেষ্য
১.
গোড়ালি; পায়ের নিম্নপ্রান্তের সন্ধিস্থলবিশেষ।
ব্যুৎপত্তি
সংস্কৃত, অংহ্রি (চরণ) + স্কন্ধ (গুঁড়ি); অংহ্রির স্কন্ধ—ষষ্ঠী তৎপুরুষ সমাস।
টীকা
সংস্কৃত অংহ্রিস্কন্ধ। ‘অংহ্রি’ অর্থ চরণ বা পা এবং ‘স্কন্ধ’ অর্থ গুঁড়ি, কাণ্ড বা সংযোগস্থল। পায়ের চরণসংলগ্ন সন্ধিস্থল বোঝাতে শব্দটির প্রয়োগ। বাংলায় প্রচল অভাব।