অংশুশিরালদেহ

শব্দমান : প্রমিত
রোমান : ongshushiralodeh
আইএএসটি : aṃśuśirāladeha
আইপিএ : ɔŋʃuʃiralɔd̪eɦ
উচ্চারণ : অংশুশিরালদেহ
শব্দ শ্রেণী : তৎসম
ভাষা : সংস্কৃত
বিশ্লেষণ : অ + ং + শ + উ + শ + ই + র + আ + ল + দ + এ + হ

বিশেষ্য

১.
যে সকল জীবের শরীরস্থ শিরা সমূহ একটি কেন্দ্র হতে সূর্যের অংশুর ন্যায় দেহের সর্বত্র ব্যাপ্ত হয় (পুরুভুজাদি); the radiata.

সমার্থক

অংশুশিরাদেহ

ব্যুৎপত্তি

সংস্কৃত অংশু (বৎ) শিরা, শিরাল (শিরাযুক্ত)-দেহ যার–বহুব্রীহি।