অংশুমালী
শব্দমান : প্রমিত
রোমান : ongshumali
আইএএসটি : aṃśumālī
আইপিএ : ɔŋʃumali
উচ্চারণ : অংশুমালী
শব্দ শ্রেণী : তৎসম
ভাষা : সংস্কৃত
বিশ্লেষণ : অ + ং + শ + উ + ম + আ + ল + ঈ
বিশেষ্য
১.
সূর্য।
২.
(সূর্যের দ্বাদশ সংখ্যানুসারে) দ্বাদশসংখ্যা।
৩.
[স্ত্রীলিঙ্গ] অংশুমালিনী।
বিশেষণ
১.
কিরণমালাবিশিষ্ট; কিরণমালা যার আছে; মরীচিমালী; তেজোময়; প্রদীপ্ত।
ব্যুৎপত্তি
সংস্কৃত মূলশব্দ অংশুমালিন্। অংশুমালা (কিরণমালা) + ইন্–অস্ত্যার্থে–যার অংশুমালা আছে; প্রথম বচন; অংশুমালী, অংশমালিনৌ, অংশুমালিনঃ; স্ত্রীলিঙ্গ, অংশুমালিনী।
প্রয়োগ
বিশেষ্য
- ১.সূর্য। – তেজস্বী মধ্যাহ্নে যথা দেব অংশুমালী – মেঘনাদবধ কাব্য, মাইকেল মধুসূদন দত্ত
বিশেষণ
- ১.সূর্য – কনক-উদয়াচলে দিনমণি যেন অংশুমালী। – মেঘনাদবদ কাব্য, মাইকেল মধুসূদন দত্ত