অংশীবাদিতা

শব্দমান : প্রমিত
বিকল্প বানান : অংশীবাদিত্ব
রোমান : angshibadita
আইএএসটি : aṃśībāditā
আইপিএ : ɔŋʃibad̪it̪a
উচ্চারণ : অংশীবাদিতা
শব্দ শ্রেণী : তৎসম
ভাষা : সংস্কৃত
বিশ্লেষণ : অ + ং + শ + ঈ + ব + আ + দ + ই + ত + আ
১.
বহুদেবতাবাদ; একাধিক দেবদেবীর অস্তিত্ব ও উপাসনায় বিশ্বাস; বহুদেবতার আরাধনা।

ব্যুৎপত্তি

সংস্কৃত অংশী + বাদী + তা, ত্ব (প্রত্যয়)।

প্রয়োগ

  1. ১.
    বহুদেবতাবাদ – ‘দুর্গার আরাধনা, সরস্বতীর বন্দনা প্রভৃতি অংশীবাদিতায় তাহার লেখা ভরপুর।’ – ইসলাম দর্শন, ১৯২৬