অংশান

শব্দমান : প্রমিত
রোমান : ongshan
আইএএসটি : aṃśāna
আইপিএ : ɔŋʃan
উচ্চারণ : অংশান
শব্দ শ্রেণী : তৎসম
ভাষা : সংস্কৃত
ধাতু : অন্‌শ্
বিশ্লেষণ : অ + ং + শ + আ + ন

বিশেষ্য

১.
অংশানি।

ক্রিয়া

১.
দায়ভাগ সূত্রে প্রাপ্য হওয়া; উত্তরাধিকার সূত্রে পাত্রান্তরে প্রযুক্ত হওয়া বা খাটা; স্বাধিকার স্থাপিত হওয়া; বর্তান।

ব্যুৎপত্তি

সংস্কৃত অংশ + আন (ক্রিয়ার)। অংশাই, অংশাও, অংশায় (অংশে); অংশাইতে (অংশাতে); অংশাইতেছে (অংশাচ্ছে, অংশিছে); অংশাইল (অংশাল অংশিল); অংশাইয়াছিল (অংশেছিল); অংশাইতেছিল (অংশাচ্ছিল); অংশাইবে (অংশাবে, অংশিবে) ইত্যাদি।